Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

HS Exam result 2023 : ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

HS Exam result 2023 (Symbolic Picture)
HS Exam result 2023 (Symbolic Picture)

 

কলকাতা, ২৪ মে : প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন।

ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।ওয়েবসাইটগুলি হল, wbchse.nic.in, https://wbresults.nic.in/ , www.exametc.com এবং www.indiaresults.com। এছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। বুধবার ফল ঘোষণা হলেও, ৩১ মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল, যা সর্বকালীন রেকর্ড।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…