West Bengal

48 minutes ago

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পাওয়ার আনন্দ, চাকোলতোড়ে বিজেপি মহিলাদের সুবিশাল পথযাত্রা

Annapurna Yojana
Annapurna Yojana

 

বিশেষ সংবাদদাতা: অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা পাওয়ার আনন্দে এক সুবিশাল মহিলা পথযাত্রার সাক্ষী থাকল বলরামপুর বিধানসভা এলাকা। বৃহস্পতিবার বিকেলে বলরামপুর বিধানসভার চাকোলতোড় দুই নম্বর মণ্ডলের উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। ​এদিন বিকেলের এই পথযাত্রায় স্থানীয় মহিলাদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলটি চাকোলতোড় হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চাপালতোড় গ্রাম পরিক্রমা করে শেষ হয়।

​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক জলধর মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন চাকোলতোড় মন্ডল ২-এর সভাপতি বিকাশ রেওয়ানি, জেনারেল সেক্রেটারি সন্দীপ গোপ, সহ-সভাপতি মিহির রেওয়ানী সহ ভারতীয় জনতা পার্টির একাধিক স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। জনকল্যাণমূলক এই সহায়তার আনন্দে পুরো এলাকা জুড়ে উৎসুক মহিলাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কর্মসূচাস্থল।

You might also like!