kolkata

1 hour ago

Flash Floods Hit Nepal: নেপালে হড়পা বানে একাধিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শোক বার্তা

CM Suvendu Adhikari On Nepal Flood
CM Suvendu Adhikari On Nepal Flood

 

কলকাতা, ২৭ আগস্ট  : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেপালে প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় ফেসবুক পেজে এর পরিপ্রেক্ষিতেই তিনি লিখেছেন যে - " আকস্মিক ভয়াবহ হড়পা বানে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করছি। প্রিয়জন হারানো সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। প্রতিবেশী দেশ নেপাল এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্যও রইল প্রার্থনা।

এদিকে, ১০০-রও বেশি ভারতীয় পর্যটক এবং কৈলাস-মানস সরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রী নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ আরও বেড়েছে। পশ্চিমবঙ্গ থেকে নেপালে যাওয়া তীর্থযাত্রী, পর্যটক, ব্যবসায়ী ও কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা ও উদ্ধারে নিরলস চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

কাঠমান্ডুস্থিত ভারতীয় দূতাবাস এবং নেপাল প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। রাজ্যের কত জন বাসিন্দা এই দুর্যোগে প্রভাবিত বা নিখোঁজ, সেই তথ্যও ক্রমাগত যাচাই করা হচ্ছে, যাতে দ্রুত প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া যায়। এই ভয়াবহ দুর্যোগে আটকে পড়া প্রত্যেকের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।

জরুরি হেল্পলাইন:

ভারতীয় দূতাবাস, নেপাল: +৯৭৭৯৮৫১৩১৬৮০৭, +৯৭৭৯৭০৯১০৭৫০০

ভবানী ভবন পুলিশ কন্ট্রোল রুম: ০৩৩২৪৭৯৩৩১১, +৯১৯১৪৭৮৯০১৮১

You might also like!