Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Forcast:চৈত্রে বেলাগাম গরম, ৭ এপ্রিলের পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৬ এপ্রিল: এখনও বৈশাখ মাস আসেনি। এপ্রিলের শুরু থেকেই গরমের দাপটে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন। গরম এখনও কমেনি, তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা সকলের। পশ্চিমের জেলাগুলি ইতিমধ্যেই তাপপ্রবাহ জ্বলেছে। এ সবের মধ্যেই চোখ রাঙাচ্ছে কালবৈশাখীও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ এপ্রিলের পর পশ্চিমের জেলা এবং ৭ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

স্বস্তির বার্তা বয়ে আনছে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ লাগোয়া সাগরের উপরে সরে আসছে। তাই জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, জলীয়বাষ্প যত ঢুকবে ততই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে জলীয়বাষ্পর আগমণে শরীর থেকে ঘাম যেমন ঝরবে, তেমনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

You might also like!