Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Higher secondary results on Wednesday:বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

Higher secondary results on Wednesday
Higher secondary results on Wednesday

 

কলকাতা, ৮ মে : বুধবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৬৯ দিন পর ফল প্রকাশ করছে শিক্ষা সংসদ। এদিন দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। দুপুর ৩টে থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, এবছর ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২ হাজার ৩৪১টি। গত ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে। এবছর মার্কশিটে নম্বরের পাশাপাশি থাকবে পার্সেন্টাইল ব্যবস্থাও।

উল্লেখ্য, বুধবার ফল প্রকাশিত হলেও এদিনই মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন না পরীক্ষার্থীরা। আগামী ১০ মে স্কুলগুলির হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলিকে এই শংসাপত্র দেওয়া হবে।


You might also like!