Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

High Court orders to stop illegal construction: বেআইনি নির্মাণ রুখতে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২০ মার্চ : বেআইনি নির্মাণ রুখতে রাজ্য সরকারকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ওয়াটগঞ্জের একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে।

আদালত জানায়, ১৬ মে’র মধ্যে ওই বাড়ি খালি না-হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক আধিকারিকের হলফনামা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তাঁর মন্তব্য, অভিযোগের বিষয়ে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার বদলে ওই অফিসার অভিযুক্তের পক্ষ নিয়ে কাজ করেছেন। আদালত তাঁকে সাসপেন্ড করারও নির্দেশ দেয়।

রাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, “থানার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তারা মামলাকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দুর্নীতি দেখলে কিছু পদক্ষেপ করুন। তাতে আগামী দিনে অন্যেরা ভয় পাবেন!” আগামী ১৬ মে’র মধ্যে ওয়াটগঞ্জের ওই বাড়ি খালি না-হলে পুলিশকে পদক্ষেপ করার জন্যও বলেছে হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন আদালতে ছবি দেখিয়ে জানাতে হবে যে ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ হয়েছে। হাই কোর্টের কড়া বার্তা, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না-করলে ভবিষ্যতে এমন বেআইনি কাজ বাড়বে। রাজ্য সরকারকেও সতর্ক করে আদালত জানিয়েছে, বেআইনি নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন সংশ্লিষ্ট নির্মাণ ভাঙার ছবি জমা দিতে হবে আদালতে।


You might also like!