Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

গ্রেফতার করতে নিষেধ সিবিআইকে, তবু কেন ধরল ইডি! সুপ্রিম কোর্টের দ্বারস্ত মানিকের আইনজীবী

Manik Bhatterjee
Manik Bhatterjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগ-‘দুর্নীতি’ মামলায় গত ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। তার পর থেকে সিবিআই এবং ইডি, দুই কেন্দ্রীয় সংস্থারই র‍্যাডারে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক। মঙ্গলবার তাঁকেও গ্রেফতার করল ইডি। পার্থের বাড়িতে তল্লাশির সময়েই ইডি গিয়েছিল মানিকের বাড়িতে। তখনই জারি হয় ‘লুক আউট নোটিস’। তার পর সামনে আসে পার্থ-মানিকের মোবাইল বার্তার কিছু অংশ। সোমবার রাতে মানিককে সিজিও কমপ্লেক্সে ডেকে রাতভর জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। অভিযোগ, তদন্তে সহযোগিতা করেননি মানিক। এর পরই তাঁকে গ্রেফতার করে ইডি।

প্রথমে টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিককে সিবিআই দফতরে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিককে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক। শীর্ষ আদালত তাঁকে রক্ষাকবচ দিলেও তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়।

কিন্তু মঙ্গলবার মানিক বাবুকে গ্রেফতার করার পর এর বিরোধিতা করলেন তাঁর আইনজীবী। তাঁর দাবি, এই মামলায় শীর্ষ আদালত রক্ষাকবচ দিয়েছে তাঁর মক্কেলকে। সিবিআইকে বলা হয়েছে মানিককে গ্রেফতার করা যাবে না। তারই মধ্যেই কেন ইডি তাঁকে গ্রেফতার করল? একই মামলায় রক্ষাকবচের পরিধি কী হওয়া উচিত? এমনই সব প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে আবেদন করলেন মানিকের আইনজীবী। মঙ্গলবার দুপুর ২টোর সময় বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে মামলাটি উঠতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…