Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ঘূর্ণাবর্তের প্রভাব কাটছে না এখুনি ! কেমন থাকবে আজকের আবহায়া জেনে নিন বিস্তারে

Weather
Weather

 


কলকাতা, ৭ অক্টোবর : ঘূর্ণাবর্ত আছে, রয়েছে নিম্নচাপ অক্ষরেখাও। যার জেরে এখনই পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টি বিদায় হচ্ছে না। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই। আগামী রবিবার কোজাগরী লক্ষ্মীর আরাধনা করবে বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হবে ক্ষণিকের জন্য। বাকি সময়টুকু নিয়ে নিশ্চিন্ত হতে পারেন মহানগর-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলার বাসিন্দারা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগরের অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর প্রদেশ পর্যন্ত। সেই অক্ষরেখার জেরেই আপাতত বর্ষা বিদায় নিচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে। আগামী ১০ অক্টোবরের আগে বর্ষা বিদায়ের সম্ভাবনাও নেই। ফলে শেষ আশ্বিনেও প্রায় রোজই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই বৃষ্টি রোজ দিনের কোনও না কোনও সময়ে ঘণ্টা খানেকের বেশি হবে না বলে আশ্বস্ত করেছেন অভবিদরা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…