Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

A fresh bomb was recovered from the wreckage:ফের ভাঙড়ে উদ্ধার তাজা বোমা, ছড়ালো আতঙ্ক!

A fresh bomb was recovered from the wreckage
A fresh bomb was recovered from the wreckage

 

ভাঙড়, ১২ আগস্ট : ভাঙড়ে আবারও তাজা বোমা উদ্ধার হল। বোমা উদ্ধারকে ঘিরে সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের অনন্তপুর এলাকায়। ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার অনন্তপুর পূর্বপাড়ায় উদ্ধার হয় বোমা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পোলেরহাটের অনন্তপুর পূর্বপাড়ার মাঠের মধ্যে কলাবাগানে একটি সাদা ব্যাগ দেখে কৌতুহলি মানুষ জড়ো হয়।

তারপরেই সেখানে বোমা আছে বলে নিশ্চিত করে। বোমার ব্যাগ দেখে স্থানীয় বাসিন্দারই পুলিশের খবর দেয়। পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে। তবে কে বা কারা বোমা রেখেছে, তার তদন্তে শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

You might also like!