Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ফ্ল্যাট ক্রেতাদের জন্য নতুন সিদ্ধান্ত ঘোষণা করল নবান্ন

Nabanna
Nabanna

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : রাজ্য সরকার আবাসন শিল্পকে চাঙ্গা করতে ফ্ল্যাট বাড়ির কেনাবেচায় স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল ২০২১ সালের জুলাই থেকে। সেই ছাড়ের মেয়াদ ফের বাড়িয়ে দিল রাজ্য সরকার। আপাতত ওই মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল। ওই ছাড়ের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল।

নবান্ন সূত্রে বৃহস্পতিবার জানা যায়, আর এবার শুধু স্ট্যাম্প ডিউটিই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়ের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। অতিমারির কারণে গত ২ বছরে ফ্ল্যাট কেনা বেচায় বেশ বড় মাপের ধাক্কা এসেছিল। সার্বিকভাবে আবাসন শিল্পের অবস্থা বেশ খানিকটা সঙ্কটের মুখে পড়ে গিয়েছিল।সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…