Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Fire in Dankuni:ডানকুনিতে ওষুধ ও রাসায়নিকের গুদামে আগুন, বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire in medicine and chemical warehouse in Dankuni, many casualties expected
Fire in medicine and chemical warehouse in Dankuni, many casualties expected

 

ডানকুনি, ২৪ এপ্রিল : ডানকুনিতে ভয়াবহ আগুন লাগল একটি ওষুধ ও রাসায়নিকের গুদামে। ভেঙে পড়েছে গুদামের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, দাউদাউ করে জ্বলতে থাকে গোটা গুদাম। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায়, আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বুধবার ভোর ৫টা নাগাদ ডানকুনির মোল্লাবেড় এলাকায় ওই গুদামে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

ডানকুনিতে দিল্লি রোডের পাশে ওই ওষুধের গুদামে বুধবার ভোরে আগুন লাগে। সেই সময় গুদামের ভিতরে কয়েক জন কর্মী উপস্থিত ছিলেন। আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর যায় দমকল এবং ডানকুনি থানায়। শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, গুদামে মজুত ছিল প্রচুর পরিমাণ কাগজের বাক্স। যা অত্যন্ত দাহ্য। এই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।


You might also like!