Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Kolkata Metro: বুধবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কম মেট্রো

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : বুধবার মহা শিবরাত্রি ৷ ওই দিন রাজ্য সরকারের ছুটি রয়েছে ৷ তাই ওই দিন ব্লু লাইনে কম থাকবে মেট্রোর সংখ্যা ৷ অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অন্যান্য দিনের চেয়ে ওইদিন কম মেট্রো চলবে ৷ সারাদিনে মিলবে ২৩৬টি মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । সাধারণত ব্লু লাইনে স্বাভাবিক দিনে ২৬২টি মেট্রো চলে৷ তবে শিবরাত্রির দিন সেই সংখ্যাটা কমে ২৩৬ হচ্ছে। এত সংখ্যক মেট্রোর মধ্যে ১১৮ আপ ও ১১৮ ডাউন পরিষেবা পাওয়া যাবে ওইদিন।

নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার এবং মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

You might also like!