Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

প্রাক্তন মন্ত্রীর জামাইকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির

Partha Chatterjee ssc scam
Partha Chatterjee ssc scam

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার রাতেই তিনি সিজিও কমপ্লেক্স ছাড়েন। তবে, তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্য মঙ্গলবার তদন্তকারীরা বিশ্লেষণ করছেন।

সূত্রের খবর, সোমবার প্রায় সাত ঘণ্টা ধরে পার্থ-জামাতা কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। তাঁর কাছ থেকে একাধিক বিষয়ে জানতে চায় তদন্তকারী সংস্থা।বিদেশ থেকে ফেরার পরই তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই মতো সোমবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর) যানপার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতেই ইডি দফতর থেকে বেরোন পার্থ-জামাতা।

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গত ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থকে। তার পর থেকে বিদেশে কর্মরত কল্যাণময় ও পার্থ-কন্যা সোহিনী চট্টোপাধ্যায়কে একাধিক বার ই-মেল করে তলব করেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু সে সময় হাজিরা দেননি তাঁরা। সম্প্রতি বিদেশ থেকে ফিরে ইডির সঙ্গে কল্যাণময় যোগাযোগ করেন বলে জানা যায়। তার পরই তাঁকে তলব করা হয়। সূত্রের খবর, সোমবার প্রায় সাত ঘণ্টা ধরে কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…