kolkata

2 years ago

special Metro:ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচেও মিলবে একজোড়া স্পেশাল মেট্রো

Additional metros were run in several matches of the ongoing World Cup series at Eden
Additional metros were run in several matches of the ongoing World Cup series at Eden

 

কলকাতা : ইডেনে বিশ্বকাপের চলতি সিরিজের একাধিক ম্যাচে চালানো হয়েছিল বাড়তি মেট্রো। শনিবার  আজ ইডেনে বিশ্বকাপের ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচেও মিলবে একজোড়া স্পেশাল মেট্রো।

সূত্রের খবর, এসপ্ল্যানেড মেট্রো থেকে ছাড়বে দুটি বিশেষ মেট্রো। রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড-কবি সুভাষ, এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর থেকে ছাড়বে শেষ মেট্রোটি। উভয় প্রান্তেই রাত ১১টা ১৮ মিনিটে পৌঁছবে মেট্রো দুটি। প্রত্যেকটি স্টেশনে থামবে মেট্রোটি।

You might also like!