Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজেই চলেছে

Weather Forecast
Weather Forecast

 


কলকাতা, ৬ অক্টোবর : বৃষ্টি আর পিছুই ছাড়ছে না! পুজোটা ভালোয় ভালোয় কাটলেও, বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশের মুখ ছিল ভার। সকালেই কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে আরও মনোরম হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার ভোর থেকেই মহানগরীর আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গিয়েছে। কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই বৃষ্টি পিছু ছাড়বে না। আগামী কয়েক দিন ধরে চলতে পারে বর্ষণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। আবহবিদদের ধারণা, এ বছর বর্ষা বিদায়ে বিলম্ব ঘটতে পারে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…