Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

একবালপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, ১০-১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা লাগু

একবালপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, ১০-১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা লাগু
একবালপুরে গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, ১০-১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা লাগু

 

কলকাতা, ১০ অক্টোবর : এবার ১৪৪ ধারা জারি করা হল একবালপুর থানা এলাকায়। রবিবার রাতে একবালপুরে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। একবালপুর এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়াতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে র‍্যাফ-ও মোতায়েন করা হয় রাজ্য সরকারের তরফে। ফলে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার রাতের ঘটনার পর বিষয়টি নিয়ে টুইট করেন বিজেপি নেতা অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে কলকাতা 'সুরক্ষিত' নয় বলে মন্তব্য করেন অমিত মালব্য। একবালপুরে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে, এই হিংসার ঘটনায় রাজ্যপাল এল গণেশনের সঙ্গে দেখা করেছি বিজেপির প্রতিনিধি দল। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…