Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

ED Raids: একসঙ্গে কলকাতার নানা ঠিকানায় ইডি হানা, তৎপর সিবিআই-ও

ED raids various addresses in Kolkata
ED raids various addresses in Kolkata

 

কলকাতা, ২১ নভেম্বর : শুক্রবার সকালে কয়লা উত্তোলনের টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঠিকানায় তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। তার মধ্যে রয়েছে একাধিক ব্যবসায়ী, ঠিকাদারের বাড়িও।দীর্ঘদিন ধরেই কয়লা পাচার মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলাতেই শুক্রবার সকালে কলকাতার সল্টলেক, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড, হাওড়ার একাধিক জায়গায় হাজির হন ইডি আধিকারিকরা। প্রতিটি দলের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব ক’টি ঠিকানাই ঘিরে ফেলেন তাঁরা। দেখা যায়, অফিসাররা পৌঁছে গেলেও অধিকাংশ অফিস ও বাড়ির মূল গেটে তালা। দীর্ঘক্ষণ ধরে বাইরে অপেক্ষা করতে হয় অফিসারদের। এই লেখার সময় পর্যন্ত তল্লাশি চলছে। এদিকে, একইদিনে আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ৪ ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই।

You might also like!