
কলকাতা,৬ অক্টোবর : দুর্গাপুজো শেষ হতেই শহর জুড়ে কার্নিভাল প্রস্তুতি শুরু । ৮ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল । তার আগেই শহরে চলছে জোর কদমে প্রস্তুতি ।
করোনা আবহে দু বছর পুজোয় সেরকম আরম্বর না থকেলেও চলতি বছর বেশ ধুমধাম করেই পুজো পালন করে কমিটি গুলো । এরই মাঝে এদিন ১০০টি পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সাড়ে পুলিশ । আলিপুর বডিগার্ড লাইনস্-এ পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক হয় । প্রত্যেকটি পুজো কমিটিকে দেওয়া হয় তিনটি করে ট্রেলার । তাতে থাকবে পুজো কমিটির থিম ও মায়ের মূর্তি । সকাল ১১.৩০ থেকে ১২ টার মধ্যে পুজো কমিটিগুলির জমায়েত হেস্টিংসের কাছে । ময়দানে গাড়ি পার্কিং করতে পারবেন পুজো কমিটির উদ্যোক্তারা । পুজো কার্নিভালের অনুষ্ঠান শুরু বিকেল ৪ টের সময় । প্রায় ১০০টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। প্রায় ৫০টি পুজো তাদের তিন মিনিটের থিম সং জমা দিল পুলিশের কাছে ।
