Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

'কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত', ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কটাক্ষ দিলীপে

Dilip's sarcasm on getting UNESCO recognition
Dilip's sarcasm on getting UNESCO recognition

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : রাত পোহালেই মহালয়া । প্রতি বছর মহালয়া এসে যাওয়া মানেই পুজোর বাদ্যি বেজে হওয়া । যদিও চলতি বছর মহালয়ার তিলোত্তমায় আগেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হত।'আগাম পুজো উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের। শনিবার ভুবনেশ্বরে যাওয়ার জন্য দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ' দুর্গাপুজোর রাজনীতিকরণ হচ্ছে। দুর্নীতি ঢাকতে এই সরকারের নীতি হল, কামাও, খাও, মস্তি করো। আর মেলা, খেলা, লীলাতে ভুলে থাকো। তবে ধর্মের কল বাতাসে নড়ে। ' পাশাপাশি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কোন সরকারের ভূমিকা বেশি সেই প্রসঙ্গ দিলীপ ঘোষ বলেন, ‘‌এটা তো আন্তর্জাতিক বিষয়। কেন্দ্র এগিয়ে না এলে কী সম্ভব হতো? এত বড় মহান ব্যাপারে তুচ্ছ রাজনীতির জায়গা নেই।’‌ সেই সঙ্গে জঙ্গলমহলে শাসক দল তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ আগের তুলনায় কমে গেছে, তাই রাজনৈতিক স্বার্থে কুরমি সমাজকে অধিকার আদায়ের জন্য তারা প্ররোচিত করছেন বলে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…