Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Murshidabad violence: মুর্শিদাবাদ-কান্ডের নেপথ্যে তৃণমূলকে দায়ী করলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৯ এপ্রিল : তৃণমূলের লোকেরা কিছু মানুষকে খেপিয়ে দিয়ে অত্যাচার করার চেষ্টা করছে! জঙ্গিপুরের ঘটনা প্রসঙ্গে এমনই মত বিজেপি নেতা দিলীপ ঘোষের। ওয়াকফ বিলের প্রতিবাদে মঙ্গলবার জঙ্গিপুরে রাস্তায় নেমে সরব হন সংখ্যালঘু সংগঠনের সদস্যরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে সংঘাত হয় তাঁদের। গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের, হামলাও চালানো হয় তাঁদের ওপর। পাল্টা লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার অশান্তি হয় ওই জেলার সুতিতে। প্রসঙ্গত, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জঙ্গিপুর মহকুমায় মিটিং-মিছিল, জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুতিতেও নেওয়া হচ্ছে সতর্কতা। ৫ জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্টত জানিয়েছে প্রশাসন। এর পাশাপাশি আগামী ১১ এপ্রিল পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like!