Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Belur Math:বেলুড় মঠে ভক্ত সমাগম, যথোচিত ভক্তিতে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উদযাপন

celebrate Sri Ramakrishna's birth anniversary with due devotion
celebrate Sri Ramakrishna's birth anniversary with due devotion

 

কলকাতা, ১ মার্চ : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৯০-তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠের মূল মন্দিরে সকালে মঙ্গল আরতি, বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে সূচনা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি। শ্রী রামকৃষ্ণের জন্মতিথি বেলুড় মঠে এ দিন পুজোপাঠ, হোম, স্তব গান, শ্রীরামকৃষ্ণ বন্দনা, ভজন, শ্রীরামকৃষ্ণের জীবন ও কথা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এদিন সকাল থেকেই ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে বেলুড় মঠে বহু ভক্ত সমাগম হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হুগলির কামারপুকুরে রামকৃষ্ণ মঠে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও বহু ভক্ত সমাগম সকাল থেকেই। জয়রামবাটী মাতৃ মন্দির-সহ রামকৃষ্ণ মঠ মিশনের অন্যান্য শাখা কেন্দ্রে ও বিভিন্ন রামকৃষ্ণ সংঘে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে।

You might also like!