Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Flood situation in Udayanarayanpur:হাওড়ার উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতির অবনতি, দুঃশ্চিন্তায় সাধারণ মানুষ

Flood situation in Udayanarayanpur
Flood situation in Udayanarayanpur

 

হাওড়া, ১৯ সেপ্টেম্বর : ডিভিসি-র ছাড়া জলে আমতার পর বন্যা পরিস্থিতির অবনতি হাওড়ার উদয়নারায়ণপুরেও। হাওড়া-হুগলির সীমানায় থাকা খানাকুলের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০টি গ্রাম পঞ্চায়েতের মোট ১১২টি গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। আমতা-উদয়নারায়ণপুর রাস্তার উপর প্রায় এক গলা পর্যন্ত জল। এই বিষয়ে বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, ‘বন্যার জলে উদয়নারায়ণপুরের অবস্থা ভয়াবহ। জেলা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারের বন্যা পরিস্থিতি ১৯৭৮ সালের ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমতার সেহাগড়ি মোড় থেকে পুরশুড়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা পুরোপুরি জলের তলায়।’ এই মুহূর্তে রীতিমতো দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

You might also like!