Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Shahjahan Sheikh:ষড়যন্ত্রের সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহানের মুখে, সোজাসুজি বিজেপিকে নিশানা! কী বললেন শাহজাহান

Shahjahan Sheikh
Shahjahan Sheikh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শেখ শাহজাহান। তারপর থেকে জনসমক্ষে খুব একটা মুখ খোলেননি তিনি। কিন্তু গত বুধবার সংবাদমাধ্যমে প্রথমবার তিনি প্রতিক্রিয়া দেন। দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একদিনের ব্যবধানে আবার মুখ খুলেছেন শাহজাহান। এবার তাঁর সরাসরি নিশানা বিজেপিকে। 

৫৫ দিন টানাপোড়েনের পর সন্দেশখালি কাণ্ডে জালে ধরা পড়েছেন শেখ শাহজাহান। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। থাকছেন সিজিও কমপ্লেক্সে। নিয়ম অনুযায়ী, শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকা হাসপাতালে। সিজিও থেকে বেরনোর সময় সাংবাদিকরা শাহজাহানকে প্রশ্ন করে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে। সেই সময়ই শাহজাহান দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। সবকিছুর নেপথ্যে বিজেপি রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘‘সব মিথ্যে কথা। সব দালাল। বিজেপির দালাল।’’

 রেশন দুর্নীতি মামলার তদন্তে ৫ জানুয়ারি সন্দেশখালিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। উদ্দেশ্য ছিল শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি। কিন্তু সেখানে প্রবল বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। তাঁদের মারধরও করা হয়। কার্যত প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়েন ইডি আধিকারিকরা। পরবর্তীতে শাহজাহানের বিরুদ্ধে জনরোষ তৈরি হয় এলাকায়। ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। জল গড়ায় আদালত পর্যন্ত। ৫৫ দিনের মাথায় জালে ধরা পড়ে সন্দেশখালির বাঘ। স্থানীয়দের এত অভিযোগ সত্ত্বেও গত বুধবার মেডিক্যাল পরীক্ষা সেরে ফেরার পথে শাহজাহানের দাবি ছিল, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। এদিনও ফের একই দাবি করলেন তিনি।


You might also like!