Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

High Court gives relief to Mamata :সাধুদের নিয়ে মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলার নিষ্পত্তি হাইকোর্টে

High Court gives relief to Mamata
High Court gives relief to Mamata

 

কলকাতা, ২৭ জুন : সাধু-সন্তদের নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার হলফনামা দেখে মনে হয়নি এটা জনস্বার্থ মামলা হতে পারে। মামলাকারী চাইলে অন্যভাবে মামলার অভিযোগ করতে পারেন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মাঝে আরামবাগে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের কয়েকজন সন্ন্যাসীর বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছিলেন। বিষয়টি নিয়ে সরব হন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রীর কাছে আইনি চিঠিও পাঠান তিনি। মমতার সেই মন্তব্যের জের শেষ পর্যন্ত আদালতে গড়ায়। তাঁর ওই মন্তব্যের প্রেক্ষিতে গত মে মাসে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। তবে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সন্ন্যাসীদের নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। একজন নির্দিষ্ট সাধুকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। সন্ন্যাসীদের আঘাত করে তিনি কিছু বলতে চাননি।


You might also like!