Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Ganja was recovered in the reserved compartment of the train:ট্রেনের সংরক্ষিত কামরায় ট্রলি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

Ganja was recovered in the reserved compartment of the train
Ganja was recovered in the reserved compartment of the train

 

আদ্রা, ২৩ জুন : ট্রেনের সংরক্ষিত কামরা থেকে ট্রলি ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। শনিবার রাতে ভুবনেশ্বর-নিউ দিল্লি তেজস রাজধানী এক্সপ্রেসের সংরক্ষিত কামরা থেকে বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ট্রেনে উপস্থিত টিকিট কালেক্টর ও রেল পুলিশের বিষয়টি নজরে আসতেই দক্ষিণ- পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আনাড়া রেলওয়ে স্টেশনে খবর দেওয়া হয়।

সেই মতো আনাড়া স্টেশনে ট্রেনটি পৌঁছতে আরপিএফ ও জিআরপিএফের আধিকারিকরা সেই ট্রলি ব্যাগটিকে নামান। দেখা যায় সেই ট্রলি ব্যাগের মধ্যে ১১ প্যাকেট গাঁজা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে সংরক্ষিত কামরায় কীভাবে গাঁজা ভর্তি ওই ব্যাগটি এল? খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…