Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Kolkata-bound Jammu Tawai Express bombed:কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক

Kolkata-bound Jammu Tawai Express bombed
Kolkata-bound Jammu Tawai Express bombed

 

কলকাতা ও দক্ষিণেশ্বর  : কলকাতাগামী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। দক্ষিণেশ্বর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে থমকে ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়েছে ট্রেনে। তদার জেরে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণেশ্বর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি।জানা যাচ্ছে, পরিত্যক্ত ওই ব্যাগটি ট্রেনের যাত্রীদের নজরেই প্রথমে আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন কর্তব্যরত আরপিএফ কর্মীরা। নিয়ে আসা হয়েছে স্নিফার ডগ। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ট্রেন থেকে সব যাত্রীদের নামিয়ে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে ব্যাগটিতে।

ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে যাত্রীদের মনে। ভয়ে ট্রেন থেকে প্লাটফর্মে নেমে আসেন যাত্রীরা। পাপাই দেবনাথ নামে এক আতঙ্কিত যাত্রী জানালেন, ‘ব্যাগটার মধ্যে থেকে টিক টিক করে শব্দ হচ্ছিল। এস-৮ কামরা ছিলাম আমি। সেই সময়েই স্কুল ব্যাগের মতো দেখতে কালো রঙের একটা ব্যাগ নজরে আসে। দক্ষিণেশ্বর ঢোকার আগেই নজরে এসেছিল ব্যাগটি। সঙ্গে সঙ্গে ১৩৯-এ ফোন করে বিষয়টি জানাই। তারপর পুলিশ আসে ঘটনাস্থলে

You might also like!