Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Cooking

2 years ago

Chicken Kebab Recipe: বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন পেরি পেরি কবাব! রইল রেসিপি

Chicken Peri Peri Kebab (File Picture)
Chicken Peri Peri Kebab (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেস্তরাঁর মতো স্ন্যাকসের স্বাদ পেতে আর রেস্তরাঁর ভরসায় থাকতে হবে না! বাড়িতেই বানিয়ে ফেলুন পেরি পেরি চিকেন কবাব। কেমন করে বানাবেন?

উপকরণ:

৩০০ গ্রাম হাড় ছাড়া মুরগির টুকরো

১ টি পেঁয়াজ

৫-৬টি রসুনের কোয়া

৪-৫টি কাঁচালঙ্কা

১টি লাল ক্যাপসিকাম

১ টেবিল চামচ টম্যাটো পিউরি

১ টেবিল চামচ ভিনিগার

১ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ রেড চিলি সস

পরিমাণ মতো সাদা তেল

১ চা চামচ চিলি ফ্লেক্স

১ চা চামচ অরিগ্যানো

স্বাদ মতো নুন ও গোলমরিচ

প্রণালী:

লাল ক্যাপসিকম মিনিট পাঁচেক আগুনে ঝলসে নিন। এ বার মিক্সিতে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ঝলসানো ক্যাপসিকাম, টম্যাটো পিউরি, ভিনিগার, লেবুর রস, রেড চিলি সস ও সব রকম গুঁড়ো মশলা একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এ বার একটি পাত্রে মাংসের টুকরোগুলি নিয়ে বানিয়ে রাখা মিশ্রণের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। তেল দিয়ে ঘণ্টা তিনেক মাখিয়ে রাখুন। তার পর কবাবের মতো কাঠিতে গেঁথে অল্প তেলে ভেজে নিন। মেয়োনিজের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন পেরি পেরি চিকেন কবাব।

You might also like!