Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: মেঘলা আকাশ; স্বস্তিদায়ক আবহাওয়া, বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : সোমবারের সকালেও মেঘাচ্ছন্ন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ। রবিবার রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহর ও শহরতলিতে, সঙ্গে মেঘের গর্জন, বৃষ্টির সৌজন্যে আবহাওয়া স্বস্তিদায়ক। গভীর নিম্নচাপ শক্তি হারিয়েছে, সেই নিম্নচাপ পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে।

দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় হতে পারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সব জেলার সব জায়গায় বৃষ্টি হবে না, বিক্ষিপ্ত ভাবে হবে।

You might also like!