Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Forecast for Bengal: বুধবার কলকাতায় পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

Clear skies in Kolkata on Wednesday
Clear skies in Kolkata on Wednesday

 

কলকাতা, ১৭ এপ্রিল: বুধবার সকাল থেকে আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গরমের পাশাপাশি সারাদিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কতাও দিয়েছে আবহাওয়া দফতর। গরমে সুস্থ থাকার জন্য প্রচুর পরিমাণে জলপানের পরামর্শ দিয়েছে তারা। প্রয়োজন না পড়লে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে বেরোতেও বারণ করা হয়েছে।


You might also like!