Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Jyotipriya Mallick:বুকে ব্যথা, সংশোধনাগার থেকে হাসপাতালে জ্যোতিপ্রিয়

Chest pain, Jyotipriyo from the correctional facility to the hospital
Chest pain, Jyotipriyo from the correctional facility to the hospital

 

কলকাতা, ২৪ জুলাই : মঙ্গলবার গভীর রাতে বুকে ব্যথার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রাক্তন খাদ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে সূত্রের খবর। মঙ্গলবার রাতে সংশোধনাগার থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সূত্রের খবর, এদিন রাতে জেল কর্তৃপক্ষের তরফে প্রাক্তন মন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

চিকিৎসকদের পরামর্শ মতো জেলের অ্যাম্বুল্যান্স-এ জ্যোতিপ্রিয়কে কার্ডিওলজির জরুরি বিভাগে আনা হয় বলে জানা যাচ্ছে। সেখানে হৃদরোগ, মেডিসিন-সহ অন্যান্য বিভাগের চিকিৎসাও হয়। কিছু প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্র দেন চিকিৎসকেরা। তবে ভর্তির প্রয়োজন নেই জানিয়ে দেওয়ার পরে, রাতেই জ্যোতিপ্রিয়কে আবার সংশোধনাগারে ফেরত নিয়ে যাওয়া হয়।

You might also like!