Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Manik Bhatterjee : মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেশে, বিদেশে মানিকের যত সম্পত্তি আছে, তা বিচারপতি গঙ্গোপাধ্যায় বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন তদন্তকারীদের। 

শাহিলা পারভিনের অভিযোগ অনুযায়ী, মানিককে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।শাহিলার অভিযোগ ছিল পরীক্ষা দিলেও ফলাফল তিনি জানতে পারেননি। পরীক্ষায় কত নম্বর পেয়েছেন তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) তা জানতে চান শাহিলা। নিজের ওএমআর শিটটিও দেখতে চান। মানিকের বিরুদ্ধে অভিযোগ, শাহিলাকে আসল ওএমআর শিট দেখানো হয়নি। এ ক্ষেত্রেও কারচুপি করা হয়েছে। যার ফলে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন মামলাকারী।

প্রসঙ্গত, এই মামলার শুনানির পর মানিককে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু জরিমানার টাকা মানিক দেননি। এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিলও করেননি তিনি। তার পর সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, যত দিন না মানিক জরিমানার টাকা মেটাচ্ছেন, তত দিন পর্যন্ত তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাখবে তদন্তকারী সংস্থা।

You might also like!