Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Primary job cancellation case: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিন ঘোষণা কলকাতা হাই কোর্টের

Calcutta High Court to hear case of 32,000 job cancellations
Calcutta High Court to hear case of 32,000 job cancellations

 

কলকাতা, ২১ এপ্রিল : আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি পর্ব। মূল মামলাটির শুনানি হবে ২৮ তারিখ। আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন। ফলে ৭ এপ্রিল শুনানির কথা থাকলেও তা হয়নি। অপেক্ষা ছিল কোন বেঞ্চে মামলাটি যাবে, কবে শুনানি হবে। সোমবার হাই কোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে।

২০১৪ সালের টেটের পর তৈরি প্যানেলের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির অভিযোগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। প্রথমে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির কথা ছিল। তার দিন ধার্য করা হয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ান। ফলে মামলা যায় প্রধান বিচারপতির বেঞ্চে।


You might also like!