Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়

বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়
বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপে, মেঘলা আকাশেই উপচে পড়ল ভিড়

 

কলকাতা, ১ অক্টোবর : ভ্যাপসা গরম, সঙ্গে মেঘের উঁকিঝুঁকি উড়িয়ে দুপুর পর্যন্ত মণ্ডপে-মণ্ডপে ঘুরল উৎসাহী জনতা। বিকেলের পর বাড়ল ভিড়, আর তখন কালো হলে আকাশ, যে সন্ধ্যা, তাতে কি! মেঘকে বুড়ো আঙুল দেখিয়েই বাঁধ ভাঙল। বৃষ্টির আশঙ্কায় আগেভাগে মণ্ডপ ঘুরে নিচ্ছেন উৎসাহী মানুষজন। গত দু’বছরের পরে এ বার ভিড়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন উদ্যোক্তারা।দক্ষিণের সুরুচি, একডালিয়া, দেশপ্রিয় পার্ক, ত্রিধারার ভিড়ের সঙ্গে টক্কর দিচ্ছে উত্তরের টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, হাতিবাগান সর্বজনীন। নতুন পোশাকে সেজে সকাল থেকেই মণ্ডপে ঢোকার লাইনে দাঁড়ালেন আট থেকে আশি। সেই সঙ্গে মণ্ডপের সামনে বসে আড্ডা জমানোর চেনা ছবিরও দেখা মিলল। মণ্ডপ, রেস্তরাঁর ভিড়ের সঙ্গেই বেড়েছে যানজট। সেই সঙ্গে দেখা মিলেছে উৎসবের মরসুমে বিধি ভেঙে বেপরোয়া বাইক চালানোর চেনা ছবিরও। এত কিছুর মাঝে আবহাওয়ার খামখেয়ালিপনা বারবার মন খারাপ করে দিচ্ছে। ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোয় হতে পারে বৃষ্টি, তাই জনজোয়ার নেমেছে কলকাতায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…