kolkata

2 years ago

Mamata Banerjee : বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে! দিল্লি সফরের আগে বার্তা মমতার

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বকেয়া অর্থের দাবিতে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা। সেদিন বেলা ১১টায় দু'জনের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই বৈঠকের আগের দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর মঙ্গলবার 'ইন্ডিয়া' জোটের বৈঠকেও যোগ দিতে পারেন তৃণমূলনেত্রী। 

মমতা চেয়েছিলেন ডিসেম্বরের ১৮-২০ তারিখের মধ্যে যে কোনও এক দিন মোদীর সঙ্গে দেখা করতে। সেই বৈঠকই সম্পন্ন হতে চলেছে আগামী ২০ তারিখ। দিল্লি সফরের প্রাক্কালে বাংলা নিয়ে তাই শিলিগুড়িতে প্রশাসনিক সভা থেকে মমতা বলেন, 'আগামী ১৭ তারিখ আমি দিল্লি যাব। বাংলার যে অধিকার ছিনিয়ে নিয়েছে, তা ফিরিয়ে আনতে দিল্লি যাচ্ছি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছি। ১০০ দিনের কাজ-সহ আমাদের যে টাকা বন্ধ করে রাখা হয়েছে, সেই টাকা দাও - এ কথা বলতে দিল্লি যাচ্ছি।' মোদীর সঙ্গে সাক্ষাতের মূল অ্যাজেন্ডার বিবরণ দিয়ে মমতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, 'বাংলা যা করেছে, দেশের অনেকেই তা করার কথা ভাবছে। তাই বলি, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক ডে আফটার টুমরো। হামারা বেঙ্গল লিড করেঙ্গে, বেঙ্গল ইন্ডিয়াকো লিড করেঙ্গে। আমাদের বাংলা থেকেই দেশকে নেতৃত্ব দেওয়া হবে। আমরা সবাইকে মর্যাদা দেবো। সবার জন্য কাজ করব। সবার ভালো করব।'

You might also like!