Face Pack : সময়ের আগে মুখ বয়সের ছাপ পড়েছে ! ভরস রাখুন ঘরোয়া পদ্ধতিতে

Face Pack
Face Pack

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোজকার স্ট্রেস,দূষনের দরুন আপনার ত্বকে সময়ের আগেই বয়সের ছাপ পড়েছে,বাজার চলতি দামি প্রসাধনীতেও কাজ হচ্ছে না! তবে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই চার ফেসপ্যাকে। 

১/ পাকা কলা প্যাক 

একটি পাকা কলা চটকে মেখে নিন। তার মধ্যে মিশিয়ে নিন এক চামচ মধু এবং এক চামচ অলিভ অয়েল। এই মিশ্রণটি মিনিট পনেরো মুখে মেখে রেখে দিন। তার পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। 

২/ দুধ ও মুলতানি মাটির প্যাক 

কাচা দুধের মধ্যে মিশিয়ে নিন মুলতানি মাটি। এ বার এই মিশ্রণটি মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। কিন্তু শুকোতে দেবেন না। হালকা গরম জলে ধুয়ে নেবেন। 

৩/ ক্যাস্টর ওয়েল 

এক চামচ ক্যাস্টর অয়েলের মধ্যে চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ২০ মিনিট মুখে মেখে রাখুন। সপ্তাহে দু’দিন এই মিশ্রণ মুখে ব্যবহার করুন। 

৪/ ডিম ও দই-র প্যাক 

ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ দই এবং আধ চামচ চিনি মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন কিছু ক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…