Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

বাবুঘাটে বিসর্জনের সময় শিশুকে ধাক্কা পুরসভার পে-লোডারের!বচসা পুর কর্মীদের সাথে

babughat kmc prblem at Kolkata
babughat kmc prblem at Kolkata

 


কলকাতা, ৬ অক্টোবর : বিসর্জনের সময় বাবুঘাটে দুর্ঘটনা। প্রতিমা নিরঞ্জনের সময় পুরসভার পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই বিপত্তি ঘটে। ঘটনায় একটি শিশু আহত হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে প্রতিমা নিরঞ্জন করতে আসা পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা বাঁধে পুরকর্মীদের। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরে দুই পক্ষকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্র্ণে আনা হয়।

বুধবার দুপুরে প্রতিমা নিরঞ্জনের সময় পুরসভার একটি পে-লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের নিচে পর্যন্ত নেমে আসে। সেই সময় প্রতিমা বিসর্জন দিচ্ছিলেন অনেকেই। বেশিরভাগই বাড়ির পুজোর বিসর্জন চলছিল সেই সময়। তখনই পে-লোডারের ধাক্কায় পুজো উদ্যোক্তাদের অনেকে আহত হন বলে জানা যায়। গুরুতরভাবে আহত হয় এক শিশু। এরপরই ক্ষোভে ফেটে পড়েন প্রতিমা নিরঞ্জন করতে আসা মানুষজন। চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ। যদিও খালাসি চম্পট দেয়।

এদিকে দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন মেয়র। ঘটনা প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘চাকা স্কিড করে যায়, তাই দুর্ঘটনা। বাচ্চাটির অল্প চোট লেগেছে। তবে গুরুতর কিছু হয়নি। সমন্বয়ের অভাবের কোনও ব্যাপার নেই।’ দুর্ঘটনার পর স্পিড বোটে করে বাবুঘাটের চারপাশ ঘুরে দেখেন মেয়র।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…