Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

IT Raids:অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে আয়কর হানা, আঁটোসাঁটো নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর

স্বরূপ বিশ্বাস
স্বরূপ বিশ্বাস

 

কলকাতা, ২০ মার্চ : তৃণমূল কংগ্রেস নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দফতর। স্বরূপের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা। বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আয়কর দফতর সূত্রে খবর, বুধবার সকাল থেকে কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে তাঁরা। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি চলছে বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়। তবে বুধবার স্বরূপের বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে, আনুষ্ঠানিকভাবে তার কারণ জানানো হয়নি।

আয়কর দফতরের ওই সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার সকালে ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলছে। এই সংস্থা দু’টির বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।


You might also like!