kolkata

2 years ago

NRS:মধ্যরাতে এনআরএসে চিকিৎসকদের শ্লীলতাহানি ও মারের দায়ে গ্রেফতার ৩

NRS
NRS

 

কলকাতা, ২২ নভেম্বর : মধ্যরাতে নির্মাণ শ্রমিকদের হাতে আক্রান্ত হলেন নীলরতন সরকার হাসপাতালের কিছু ইন্টার্ন চিকিৎসক। মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

জানা গিয়েছে, এনআরএস হাসপাতালের একাংশে নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা রয়েছেন সেখানে। মঙ্গলবার রাতে কয়েকজন ইন্টার্ন ডাক্তার ওই নির্মীয়মাণ ভবনে গিয়ে সেখানে ঘোরাঘুরি করছিলেন। সেই সময়ই নাকি কথায় কথায় তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নির্মাণ শ্রমিকরা।

অভিযোগ, সেই সময়ই শ্রমিকরা জুনিয়র চিকিৎসকদের মারধর এবং শ্লীলতাহানি করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আতঙ্ক ছড়ায় রোগীর পরিবারের মধ্যে। এনআরএস হাসপাতালে নিয়মিত দূরদূরান্তের বহু রোগী আসেন। সঙ্গে পরিবারের সদস্যরা থাকেন। যাদের অনেকেই হাসপাতালে থেকে যান। এই ঘটনায় আতঙ্কিত হন তাঁরাও। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। গ্রেফতার করা ৩ নির্মাণ শ্রমিককে। বুধবার তাদের তোলা হবে আদালতে।

You might also like!