Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Arindam Sheel:আরও বিপাকে অরিন্দম শীল, যৌন হেনস্থার অভিযোগে পরিচালকের বিরুদ্ধে এফআইআর

Arindam Sheel
Arindam Sheel

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : টলিউডের জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এবার এফআইআর দায়ের করলেন এক অভিনেত্রী। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগকারিণী অভিনেত্রীর দাবি, ওই এলাকার একটি রিসর্টে শুটিং চলাকালীন অরিন্দম শীল তাকে যৌন হেনস্থা করেন।

অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় অরিন্দম শীল প্রথমে তাকে ঘনিষ্ঠ দৃশ্য বোঝানোর নাম করে কোলে বসান এবং তারপর তাকে চুম্বন করেন। এই ঘটনার পরই তিনি মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এরপর টলিউডের ডিরেক্টরস গিল্ড থেকে অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়। কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

এফআইআর দায়েরের পর পরিচালকের বিপদ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও পরিচালক অরিন্দম শীল এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সম্প্রতি মহিলা কমিশনের কাছে একটি চিঠিতে ক্ষমা চেয়ে লিখেছেন, তবে তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

অভিযোগের ভিত্তিতে পরবর্তী তদন্তের জন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে টলিউডে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

You might also like!