Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Arabul Islam:আরাবুলের মেয়ের বাড়িতেই চুরি,গায়েব লক্ষাধিক ক্যাশ-গয়না

Arabul Islam
Arabul Islam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরাবুল ইসলামের মেয়ের বাড়িতে চুরি। বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, বুধবার রাতের দিকে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে, জানান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম।

ভাঙড় এলাকার দাপুটে নেতা আরাবুল। কিন্তু আপাতত তিনি জেলবন্দি। সেই সুযোগে ঘটে গেল এই চুরির ঘটনা। জানা গিয়েছে, বুধবার আরাবুলের মেয়ের বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে লন্ডভন্ড করে দুষ্কৃতীরা। পর পর পাঁচটি ঘরে হানা দেয়। আলমারি খুলে গয়না, নগদ ও কিছু নথি নিয়ে চম্পট দেয়। আরাবুলের পরিবার এই ঘটনাকে স্রেফ চুরি বলতে নারাজ, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলে দাবি তাদের।

এ প্রসঙ্গে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল জানিয়েছেন, “বড়সড় ক্রাইম হয়েছে। ৫টি ঘরের আলমারিতে লুটপাট হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ও ৭০-৮০ হাজার টাকা নগদ চুরি গিয়েছে।” ইতিমধ্যে কলকাতা পুলিশের বিশেষ দল তদন্তে নেমেছে। তাদের দাবি, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। ছিঁচকে চোরের দল বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আরাবুলের মতো দাপুটে নেতার মেয়ের বাড়িতে চুরির ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


You might also like!