Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Holi Special Train 2025: যাত্রীর ভিড় ঠেকাতে আরও একগুচ্ছ হোলি স্পেশাল ট্রেন

Holi Special Train 2025
Holi Special Train 2025

 

কলকাতা, ১১ মার্চ : হোলি উৎসবের মরসুমে যাত্রীদের বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ১৫ জোড়া স্পেশাল ট্রেন চালাবে। নারেঙ্গি-গোরখপুর জং-নারেঙ্গি; কাটিহার-অমৃতসর-কাটিহার; কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা; ডিব্রুগড়–নিউ জলপাইগুড়ি –ডিব্রুগড়; নিউ জলপাইগুড়ি–হাওড়া–নিউ জলপাইগুড়ি; আনন্দ বিহার টার্মিনাল–যোগবানি–আনন্দ বিহার টার্মিনাল; মুম্বই সেন্ট্রাল – কাটিহার – মুম্বই সেন্ট্রাল; শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি – শিয়ালদহ; চের্লাপল্লী – নাহরলগুন – চের্লাপল্লী এবং উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ – উদয়পুর সিটি এবং টাটা – কাটিহার - টাটা রুটে চলাচল করা ১৩ জোড়া ট্রেনের বিবরণ ঘোষণা করা হয়েছে।

অতিরিক্তভাবে, আরও ২ জোড়া স্পেশাল ট্রেন ডিব্রুগড় – জয়নগর – ডিব্রুগড় এবং ডিব্রুগড় – গোরখপুর – ডিব্রুগড় রুটে চালু করা হবে। স্পেশাল ট্রেন নং ০৫৯৭৪ (ডিব্রুগড় - জয়নগর) ১১ ও ১৮ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক মঙ্গলবারে ডিব্রুগড় থেকে ০৫:২০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪:১০ ঘণ্টায় জয়নগর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং ০৫৯৭৩ (জয়নগর - ডিব্রুগড়) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে জয়নগর থেকে ১৫:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ২৩:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। ট্রেন দুটি ওপরে উল্লেখ করা তারিখ হিসেবে মাত্র দুই ট্রিপের জন্য চলবে।

স্পেশাল ট্রেন নং ০৫৯৭৮ (ডিব্রুগড় - গোরখপুর) ১২ ও ১৯ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বুধবারে ডিব্রুগড় থেকে ০৯:১০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৯:০০ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নং ০৫৯৭৭ (গোরখপুর - ডিব্রুগড়) ১৩ ও ২০ মার্চ, ২০২৫ তারিখে প্রত্যেক বৃহস্পতিবারে গোরখপুর থেকে ২১:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০:৩০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে।


You might also like!