Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

kolkata

2 years ago

Anis Khan Case:রায় পুনর্বিবেচনা চেয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ আনিস খানের পরিবার

Anis Khan Case
Anis Khan Case

 

কলকাতা, ২৩ নভেম্বর : হাওড়ার নিহত ছাত্রনেতা আনিস খানের পরিবার আরও এক বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল। এই মামলায় হাই কোর্ট আগে যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা।

রায় পুনর্বিবেচনা চেয়ে বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন আনিস খানের পরিবারের আইনজীবী। তিনি জানিয়েছেন, সিআইডি তদন্তের উপর তাঁরা ভরসা করতে পারছেন না। রাজ্যের তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, তাতে ত্রুটি রয়েছে।

সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাই তারা চায়, মামলাটি পুনরায় শুনানি হোক। তাদের আবেদন আরও এক বার বিবেচনা করে দেখুন বিচারপতি। হাই কোর্টে আগামী ১ ডিসেম্বর এই মামলার শুনানি হবে।

আনিস খানের পরিবার প্রথম থেকেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিল। কিন্তু বিচারপতি মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত জানিয়েছিল, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োজন নেই। তদন্ত করবে রাজ্যের সংস্থাই।


You might also like!