Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Jadavpur Student Protest Rally: যাদবপুরের অস্থিরতার আবহেই নাগরিক মিছিলের ডাক

Jadavpur Student Protest Rally (Symbolic picture)
Jadavpur Student Protest Rally (Symbolic picture)

 

কলকাতা, ৭ মার্চ : যাদবপুরের অস্থিরতা কাটেনি৷ এই আবহে শুক্রবার নাগরিক মিছিলের ডাক দিয়েছেন পড়ুয়ারা। গত ১ মার্চের ঘটনার প্রতিবাদে, মিথ্যে মামলার বিরুদ্ধে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ তাঁর গাড়ির চালকের বিরুদ্ধে এই মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই৷ এদিন বিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল শুরু করবেন তাঁরা ৷ সেই সঙ্গে পড়ুয়াদের দাবি, আগামী সোমবার দুপুর ১টার মধ্যে জরুরি ভিত্তিতে ইসি'র বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটানো না-হলে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে 'তালা ঝোলানোর'ও হতে পারে৷

বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুঁশিয়ারি নিয়ে বাম ছাত্রনেতারা শুক্রবার নিজেদের মধ্যে একপ্রস্থ আলোচনা করেন। তাঁদের অন্যতম দেবার্ঘ্য ঘোষ এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, "এর ফলে পড়ুয়াদের যাতে কোনও ক্ষতি না-হয়, সেই বিষয়টি দেখা হবে৷ কেবলমাত্র অরবিন্দ ভবনে উপাচার্যের অফিস, সহ-উপাচার্য ও রেজিষ্টারের অফিস বন্ধ রাখা হবে।" প্রসঙ্গত, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। সেই বিষয়টিকে আন্দোলনের সঠিক পদক্ষেপ হিসেবেই দেখছেন পড়ুয়ারা ৷ 


You might also like!