Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

RG Kar Hospital News: আর জি কর হাসপাতালে ফের হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

Allegations of attack on RG Kar Hospital again, police investigating
Allegations of attack on RG Kar Hospital again, police investigating

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এক জুনিয়র চিকিৎসক। জানা গেছে, হাসপাতালের ছাত্র হস্টেলে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই টালা থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত ১৪ অগস্ট 'মেয়েদের রাত দখল' কর্মসূচির রাতে আর জি কর হাসপাতালের জরুরি বিভাগ–সহ একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর, সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়। সেই থেকে সিআইএসএফ আরজি কর হাসপাতালের নিরাপত্তা রক্ষায় রয়েছে। তারপরও, নতুন করে এই হামলার ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে খবর, এক চিকিৎসক-ছাত্রের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে এই হামলা হয়েছে। তাঁর হস্টেল রুমের তালা ভেঙে ভিতরে ভাঙচুর চালানো হয়েছে। তিনি আরও জানান, যারা এই কাজ করেছে তারা বহিরাগত, আর জি কর হাসপাতালের কেউ নন।

এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, ২২ অগস্ট থেকে আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে।

You might also like!