Draupadi Murmu: রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য অখিলের, গ্রেফতারের দাবি সৌমিত্রর

Akhil's ugly comments about the President, Soumitra demands arrest
Akhil's ugly comments about the President, Soumitra demands arrest

 

কলকাতা, ১২ নভেম্বর : রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলেন, পরে ক্ষমাও চাইলেন মন্ত্রী অখিল গিরি। ক্ষমা চেয়ে বললেন, "আমি রাষ্ট্রপতিকে সম্মান করি। শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া জানাতে একটি তুলনা এনেছিলাম, আমি কারও নাম নিইনি।" এদিকে, রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অখিল গিরিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হওয়ার ক্ষমা চেয়েছেন অখিল। নন্দীগ্রামে মন্ত্রী অখিলের ওই সভার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে, ওই সভায় অখিলকে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’ বিতর্কের জেরে অখিল শনিবার দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এক মাস আগে থেকে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় আমার সম্পর্কে কটূক্তি করেছেন। আমি বয়স্ক মানুষ। আমার মনে ক্রোধ জন্মেছিল। রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’’ অখিল আরও বলেন, "তিনি (শুভেন্দু অধিকারী) বলেছিলেন অখিল গিরিকে কেমন যেন দেখতে। আমি একজন মন্ত্রী, শপথ নিয়েছি। আমার বিরুদ্ধে কিছু বললে সেটা সংবিধানের অবমাননা।" এদিকে, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জাতীয় মহিলা কমিশনে (এনসিডব্লিউ) একটি চিঠি লিখেছেন, অনুরোধ করেছেন অখিল গিরিকে "অবিলম্বে গ্রেফতার" করার এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তাঁর আপত্তিকর মন্তব্যের জন্য "তাঁকে বিধায়ক পদ থেকেও বরখাস্ত করা"।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…