Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

আগের থেকে ভাল আছেন ডোনা গঙ্গোপাধ্যায়, চিকুনগুনিয়ায় আক্রান্ত সৌরভের স্ত্রী

Dona Ganguly
Dona Ganguly

 


কলকাতা, ৬ অক্টোবর : আগের থেকে ভাল আছেন চিকুনগুনিয়ায় আক্রান্ত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে খবর, আগের থেকে ডোনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তাঁর ‘লিভার ফাংশন টেস্ট’ করানো হবে। সেই সঙ্গে রক্ত পরীক্ষা করানো হবে। নতুন করে তাঁর দেহে আর র‌্যাশ বেরোয়নি। ফিরেছে খিদে ভাব। বমি ভাব কমেছে ডোনার। সূত্রের খবর, বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন ডোনা। তবে সমস্ত পরীক্ষার ফল খতিয়ে দেখার পরই এ ব্যাপারে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন বলে খবর।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…