Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Kolkata Police:গার্ডেনরিচের জের, শহরের বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ

Kolkata Police
Kolkata Police

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  গার্ডেনরিচের ঘটনার পর ফের একবার টনক নড়ল রাজ্য প্রশাসনের। শহরের কোথায়, কটা বেআইনি নির্মাণ রয়েছে, সেই বিষয়ে খোঁজ নিতে এবার পথে নামবে পুলিশ। ২৪ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পরও সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, তা ইতিমধ্যেই জানিয়েছেন কলকাতা পুরসভা (KMC) মেয়র ফিরহাদ হাকিম এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরের আনাচেকানাচে এমন বেআইনি নির্মাণের বিপদ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গার্ডেনরিচের এই দুর্ঘটনা। আর এর পরইক কলকাতার থানাগুলিকে সতর্ক করল লালবাজার (Lalbazar)। সূত্রের খবর, শহরের প্রত্যেকটিল নির্মীয়মাণ বাড়ি, বহুতলে গিয়ে খোঁজ নিতে হবে যে সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না। প্রয়োজনে প্রোমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা।

রবিবার মাঝরাতের দুর্ঘটনার পর কলকাতা পুলিশের (Kolkata Police)সদর দপ্তরের তরফে কলকাতার থানাগুলিকে সতর্ক করা হয়েছে। লালবাজারের কর্তাদের নির্দেশ, প্রত্যেকটি নির্মীয়মাণ বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে, সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না। সেক্ষেত্রে কলকাতা পুরসভার সাহায্য নেবে পুলিশ। কোথাও বেআইনি নির্মাণ হলে সেই প্রোমোটার (Promoter) বা ডেভেলপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।

সোমবার রাতে ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ বন্ধ হয়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল থেকে ফের তা শুরু হওয়ার কথা। এদিনও এলাকা শুনশান। এত বড় বিপর্যয়ের ধাক্কা কাটাতে পারেননি কেউ। স্পর্শকাতর এলাকায় অশান্তি এড়াতে সকাল থেকেই মোতায়েন পুলিশ পিকেট। রয়েছে মেডিক্যাল টিম। সোমবারই এসএসকেএম হাসপাতাল থেকে একটি টিম দুর্ঘটনাগ্রস্ত এলাকায় পৌঁছে গিয়েছিল চিকিৎসার জন্য। আজও অক্সিজেন সিলিন্ডার মজুত রাখা হয়েছে। এখনও আটকে রয়েছেন যাঁরা, তাঁদের ক্রমাগত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এছাড়া আহতদেরও অক্সিজেন প্রয়োজন হতে পারে। এলাকাবাসীরা জানাচ্ছেন, যে বহুতল ভেঙে পড়েছে, তার আশেপাশে বেশ কয়েকটি বাড়ি হেলে পড়েছে বিপজ্জনকভাবে। ফলে বিপদের আশঙ্কা বাড়ছে আরও। বাড়ছে আতঙ্কও।


You might also like!