Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Abhishek Banerjee: নগদ অর্থের পরিমাণ বেড়েছে অভিষেকের, তবে সেনাদানা একই, জানালেন হলফনামায়

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত ৫ বছরে হাতে নগদ অর্থের পরিমাণ বেশ কিছু বেড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি ওই কেন্দ্রেই জোড়া ফুলের প্রার্থী৷ নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় অভিষেক জানিয়েছেন, ৪ মে পর্যন্ত তাঁর কাছে নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা রয়েছে। ২০১৯ সালে অভিষেলের কাছে নগদ ৯২ হাজার ৫০০ টাকা ছিল।

হলফনামা অনুযায়ী, অভিষেকের দুই সন্তানের হাতে কিছু নগদ অর্থ রয়েছে৷ তার পরিমাণ ৬০ হাজার ৭৮১ টাকা এবং ৬১ হাজার ১৬৩ টাকা। তবে স্ত্রী রুজিরার হাতে কোনও নগদ অর্থ নেই।

অভিষেকের মোট সম্পত্তির পরিমাণও ৫ বছরে কিছুটাবেড়েছে। ৭১ লক্ষ ৪০ হাজার ৭৩৯ টাকা ৪৫ পয়সা থেলে বেড়ে তা এখন ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। ২০১৯ সালে রুজিরার অস্থাবর সম্পত্তি ছিল ৩৫ লক্ষ ৫৫ হাজার ৯১৫ টাকার। এ বার তা বেড়ে হয়েছে ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা।

২০১৯ সালে অভিষেক ও রুজিরার একটিই সন্তান ছিল৷ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ৯৭ হাজার ৬৬৪ টাকা। এবার দুই সন্তানের মিলিত অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা।অভিষেক, রুজিরা কারও ক্ষেত্রেই সোনাদানার পরিমাণ বাড়েনি৷ ৫ বছর আগে অভিষেকের কাছে ৩০ গ্রাম এবং রুজিরার কাছে ৬৫৮ গ্রাম সোনা ছিল৷ এবারও তাই আছে৷ এক সন্তানের নামে আছে ৫০ গ্রাম সোনা।

You might also like!