Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

B C Roy Children's Hospital : কয়েক ঘণ্টার ব্যবধানে বিসি রায় শিশু হাসপাতালে দু'টি শিশুকন্যার মৃত্যু

BC Roy Children's Hospital
BC Roy Children's Hospital

 

কলকাতা, ৩ মার্চ  : অ্যাডিনোভাইরাস নিয়ে আলোচনার মাঝে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে বিসি রায় শিশু হাসপাতালে দু’টি শিশুকন্যার মৃত্যু হয়েছে। যদিও ফুলবাগানের ওই হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যাওয়া শিশু অ্যাডিনো সংক্রমিত ছিল কি না, তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (পিকু)-এ চিকিৎসাধীন ১১ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়। নারকেলডাঙার বাসিন্দা ওই শিশুটিকে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় শ্বাসকষ্টের সমস্যা ছিল।

শিশুটির মৃত্যুর শংসাপত্রে নিউমোনিয়া লেখা হলেও চিকিৎসকেরা জানিয়েছেন, সে অ্যাডিনোয় আক্রান্ত ছিল বলে পরীক্ষায় ধরা পড়েছিল। অন্য দিকে, ৯ মাসের আর একটি শিশুকন্যারও পিকু-তে চিকিৎসা চলছিল। উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা ওই শিশুটি মারা যায় শুক্রবার সকালে। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

You might also like!