Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

kolkata

3 years ago

100 years of independences : স্বাধীনতার ১০০ বছর, ভাবনা জানতে প্রতিযোগিতা ডাক দফতরের

100 years of independence,competition for ideas
100 years of independence,competition for ideas

 

কলকাতা, ২৫ আগস্ট  : উদ্দীপনার সাথে পালিত হল ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এখনও তার রেশ চলছে। এই পরিস্থিতিতে অন্যভাবে স্বাধীনতার স্মরণ করছে কেন্দ্রীয় ডাক দফতর।

দফতরের এক ঘোষণায় জানানো হয়েছে, “২০৪৭ সাল, আমাদের দেশের স্বাধীনতার ১০০ বছর। কেমন হবে আমাদের দেশ ২০৪৭ সালে? কী মনে হয়? ঝটপট লিখে ফেলো ২০৪৭ সালে তোমার দেশ কেমন হবে তা নিয়ে একটা চিঠি, আর পাঠিয়ে দাও তোমার কাছের পোস্ট অফিসে। আমরা শুনব তোমার স্বপ্নের কথা। তোমার দেশ হবে তোমার নিজে হাতে লেখা স্বপ্নের মত।

তোমার স্বপ্নের কথা লেখার জন্য আছে রাজ্য ও জাতীয় স্তর মিলিয়ে ৫০,০০০/- টাকা অবধি পুরস্কার। ৩১ অক্টোবরের মধ্যে আমাদের কাছে চিঠি পৌঁছানো চাই, পোস্টকার্ড হলে ৫০০ শব্দে আর মুখবন্ধ খাম হলে ১০০০ শব্দের মধ্যে।

তাই আর দেরী নয়। এবারে ঝটপট বসে পড়ো খাতা পেন নিয়ে। আমরা অপেক্ষা করছি তোমাদের চিঠির। মনে থাকবে?“ ‘ধাই অক্ষর নাশনাল লেভেল’-এর প্রতিযোগিতায় লেখা পাঠাতে হবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে। চিঠি পাঠাতে হবে ‘লেটার রাইটিং কম্পিটিশন অন ভীশন ফর ইন্ডিয়া ২০৪৭’ শিরোনামে।

You might also like!